বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত সরকার, পুঠিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও  বানেশ্বর হাটের ইজারাদার জাকির হোসেন সরকার রাসেল, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মতিউর রহমান মতি, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক হাজী। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ আলী জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের দেশপ্রেম, ইতিহাস ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});