মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১ পরিবার পেল ত্রাণ

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১ পরিবার পেল ত্রাণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পৌরসভার উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময়  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ইউএনও জহিরুল আলম ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের হাতে হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের খোঁজখবর নেন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাটগাতি  মুরগি বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর অতিবৃষ্টির সময় এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়িঘর পানিতে তলিয়ে যায়। ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তারা দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});