শনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের নাম সরানোর নির্দেশ আদালতের

ঢাকা ইনফো২৪
মে ৩০, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক। আদালত বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা যাবে না।

স্থানীয় সময় শুক্রবার (২৯ মে) দেওয়া রায়ে বিচারক জানান, এই সাংস্কৃতিক কেন্দ্রের নাম পরিবর্তনের ক্ষমতা পরিচালনা পর্ষদের নেই। তাই ট্রাম্পের নাম যুক্ত করে করা পরিবর্তন কার্যকর রাখা আইনগতভাবে বৈধ নয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যে ভবনের সাইনবোর্ড, সরকারি নথি, ডিজিটাল প্ল্যাটফর্মসহ সব জায়গা থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে কেন্দ্রটির সংস্কারকাজের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।

কেনেডি সেন্টারের মুখপাত্র জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে চান না যেখানে তার মতে সঠিকভাবে পরিচালনা হচ্ছে না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে মন্তব্য করেন।

এর আগে পরিচালনা পর্ষদ ট্রাম্পের নাম যুক্ত করে কেন্দ্রটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এবং ভবনের সামনে নতুন নামসংবলিত সাইনও স্থাপন করা হয়। পরে এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তৈরি হলে কিছু শিল্পী অনুষ্ঠান বয়কট করেন এবং টিকিট বিক্রিও কমে যায়।

মামলাকারীরা অভিযোগ করেন, পরিচালনা পর্ষদ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। আদালত শেষ পর্যন্ত রায় দেয় যে, কেন্দ্রটির নাম পরিবর্তনের ক্ষমতা কেবল কংগ্রেসের, পরিচালনা পর্ষদের নয়।

ফলে প্রতিষ্ঠানটির আগের নাম ‘জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’-ই আবার বহাল থাকবে বলে আদালত নিশ্চিত করেছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন