রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ডাকযোগে মৃত্যুবার্তা! কাফনের কাপড় পাঠিয়ে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডাকযোগে মৃত্যুবার্তা! কাফনের কাপড় পাঠিয়ে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:২৮ পিএম   (ভিজিট : ০)

আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খুরশেদ আলম

X

আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খুরশেদ আলম

মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খুরশেদ আলমকে হত্যার হুমক্কি দিয়ে কাফনের কাপড়সহ ডাকযোগে পার্সেল পাঠিয়েছে দৃর্বৃত্তরা। 

এ ঘটনায় শনিবার রাতে থানায় সাধারন ডাইয়েরী করা হয়েছে।

চেয়ারম্যান মীর খোরশেদ আলম জানান, গত বৃহস্পতিবার ডাকযোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি পার্সেল আসে। পার্সেলের ভেতরে একটি বেনামি চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাপড় ছিল, যার ওপর ‘কাফনের কাপড়’ লেখা ছিল। চিঠিতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার জানা মতে কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। তারপরও এ ধরনের হুমকির ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি নিয়ে শনিবার রাতে থানায় জিডি করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান,  উক্ত ঘটনায় থানায় সাধারন ডাইয়েরী করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});