সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ডুমুরিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডুমুরিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:১৬ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ডুমুরিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর্জেন্টিনা সমর্থনে ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিস এবং ব্রাজিল সমর্থনে ছিল দলিল লেখক সমিতি।

৯০ মিনিটের নির্ধারিত খেলায় ১-১ গোলে সমতা থাকায় অতিরিক্ত ১০+১০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। তবে অতিরিক্ত সময়েও কোনো দল জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।

গতকাল রোববার ডুমুরিয়া মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন ডুমুরিয়া সাব-রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

খেলার সার্বিক পরিচালনায় ছিলেন দলিল লেখক ফারুক হোসেন ও সেলিম খান।

প্রতিযোগিতায় সাব-রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামানকে সেরা খেলোয়াড় এবং তপন কুমার মণ্ডলকে সেরা গোলদাতা নির্বাচিত করা হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে খেলার মাঠের চারদিকে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});