রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে ফের চালু জারিয়া লোকাল


অক্টোবর ৪, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তাৎক্ষণিক পদক্ষেপে আবারও চালু হয়েছে জারিয়া লোকাল ট্রেন। ইঞ্জিন সংকটের কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর রবিবার (০৪ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জারিয়া ঝানজাইলের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি।

পূর্ব ঘোষণা ছাড়াই ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রুটে চলাচলকারী একমাত্র লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ে হাজারো যাত্রী। ফলে দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও ধোবাউড়ার সাধারণ মানুষকে পোহাতে হয় ভোগান্তি।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জারিয়া লোকাল ট্রেনটি মূলত ২৩০০ ও ২৪০০ সিরিজের ইঞ্জিন বা লোকোমোটিভ দিয়ে পরিচালিত হয়। ওয়ার্কশপে মেরামতের জন্য বুক থাকা ৬টি ইঞ্জিনের মধ্য থেকে ডেপুটি স্পিকারের আহ্বানে দ্রুত একটি ইঞ্জিন ময়মনসিংহে পাঠানো হয়। ফলে সকাল থেকেই ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রুটে ট্রেনটি সচল হয়।এতে স্বস্তি ফিরিয়েছে স্থানীয় নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে।

গত সেপ্টেম্বর মাসে মাত্র ৮ দিন চলাচল করেছিল জারিয়া লোকাল ট্রেন। আর বাকি সময় ট্রেনটি পুরোপুরি বন্ধ রাখা হয়। প্রতিদিন গড়ে ৪টি ট্রিপ পরিচালনার কথা থাকলেও ইঞ্জিন সংকটের কারণে যেসব দিন ট্রেনটি চলেছে, সেসব দিনেও ট্রিপ সংখ্যা সংকুচিত করা হয়েছিল—কোনো দিন ৪টি, কোনো দিন ২টি, আবার কোনো দিন মাত্র ১টি ট্রিপ পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, জারিয়া লোকাল ট্রেনটি এই এলাকার নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ২০ টাকায় জারিয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত যাতায়াত করা যায়। তবে মাঝেমধ্যে ট্রেন বন্ধ থাকলে যাত্রীরা নিয়মিত খোঁজ নেন কবে থেকে আবার চলাচল শুরু হবে।

শুধু লোকাল ট্রেনই নয়, সরাসরি ঢাকার সঙ্গে দ্রুত ও আরামদায়ক যাতায়াতের লক্ষ্যে এই রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালুর জন্য ডিও লেটার পাঠিয়েছেন ডেপুটি স্পিকার। বর্তমানে এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় সম্ভাব্যতা যাচাই ও কারিগরি সমীক্ষা পরিচালনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});