রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা রামপুরা রোডের মেন্দীপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুদ্দিন জানান, রাতে ডিউটি করার সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আহত অবস্থায় পরে থাকতে দেখি। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ওই যুবকের বয়স হবে আনুমানিক (২৫) বছর। তার পড়নে ছিল সাদা ফুল হাতা শার্ট ও নীল জিন্স প্যান্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে, নিহত যুবক ডেমরা-রামপুরা রোডের মেন্দিপুর নামক এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো এক যানবাহন তাকে ধাক্কা দেয়। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন