তানজিলার প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক!

তানজিলার প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক!

তানজিলার প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক!

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ০)

শরীয়তপুরে পাকিস্তানি যুবক

X

শরীয়তপুরে পাকিস্তানি যুবক

শরীয়তপুরের জাজিরায় প্রেমের টানে পাকিস্তান থেকে উড়ে চলে এসেছে মোজাম্মেল হোসাইন (২৬) নামের এক যুবক। গত  শনিবার জাজিরার বিলাসপুরের রহিম উদ্দিন মালাই মৃধাকান্দি গ্রামের স্টাপল্টন শিকদার কান্দি এলাকার মজিবর শিকদারের বাড়িতে তার একমাত্র মেয়ে তানজিলা (১৯) এর প্রেমের টানে চলে আসেন ওই যুবক।

সরেজমিনে মজিবর শিকদারের বাড়িতে গিয়ে মোজাম্মেল হোসাইন নামের ওই যুবককে পাওয়া যায়। এসময় উর্দুভাষী মোজাম্মেল হোসাইন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তানজিলার সাথে কথা বলে জানা যায়, গত প্রায় চার বছর যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় থেকে তাদের প্রেমের সম্পর্ক চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত শনিবার মোজাম্মেল হোসাইন ডাইরেক্ট পাকিস্তানের লাহোর থেকে তার প্রেমিকা তানজিলাদের বাড়িতে চলে আসে। এরপর গত কয়েকদিনে স্থানীয় ইমাম সাহেবের মাধ্যমে শরীয়াহ মতে বিয়ে পড়ানোসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্থানীয় লোকজন ও তানজিলার পরিবার। আগামীকাল মোজাম্মেল হোসাইন ও তানজিলা পাকিস্তান চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এসময় পাকিস্তানি মোজাম্মেল হোসাইনের পাসপোর্ট ও ভিসা দেখার পরে তানজিলার বাবা মজিবর শিকদারকে না পাওয়া গেলেও তার মা আসমা আক্তার জানান, মোজাম্মেল হোসাইনের পরিবারের সাথে তাদের যোগাযোগ হয়েছে। নিয়মিতই উভয় পরিবার যোগাযোগ করে আসছে। এতোদূরে মেয়ের বিয়ে হওয়াতে কিছুটা খারাপ লাগলেও অন্যকোনো শঙ্কা তাদের মধ্যে নেই বলে তিন জানান।

তবে স্থানীয় লোকজন বিষয়টিকে অত্যন্ত সন্দেহের নজরে দেখছেন বলে দাবি করে তানজিলার চাচাতো ফুফু স্থানীয় রাত্রি আক্তার ও চাচাতো চাচা তোফাজ্জল শিকদার জানান, ইদানীং বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে এভাবে মেয়েদের নিয়ে পাচার করে দেয়া হচ্ছে। তাই ছেলের পরিবারের কাউকে ছাড়া এভাবে মেয়েটাকে পাকিস্তান পাঠিয়ে দেয়া ঠিক হচ্ছেনা বলে আমরা মনে করছি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, এই বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। খোঁজ-খবর নিয়ে কাগজ-পত্র যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।