রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে আমন্ত্রণ জানাল কিরগিজস্তান

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে আমন্ত্রণ জানাল কিরগিজস্তান

প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

৮ বছর পর বাংলাদেশে ফিরতে যাচ্ছে সাফ টুর্নামেন্ট। আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পল্টনের জাতীয় স্টেডিয়ামে গড়াবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই। তবে তার আগে সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোকে প্রস্তুতির জন্য কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আন্তর্জাতিক এই বিরতিতে জাতীয় ফুটবল দলের জন্য চারটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে।

এই ৪ ম্যাচের মধ্যে দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানের মাটিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে সেখানে একটি তিনজাতি ফুটবল সিরিজে অংশ নিতে বাংলাদেশকে সম্প্রতি আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ইউনিয়ন। রোববার দেশের একটি সুনামধন্য পত্রিকাকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা আনঅফিসিয়ালি (কিরগিজস্তানের কাছ থেকে) আমন্ত্রণ পেয়েছি।’

বাফুফে সভাপতি এর আগে জানিয়েছিলেন, ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোকে সামনে রেখে বাংলাদেশ দল ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে। এটি শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর।ওহঃবৎহধঃরড়হধষ ঝঢ়ড়ৎঃং ঈড়সঢ়বঃরঃরড়হং

এর আগেও ২০২১ সালে কিরগিজস্তানের কাছ থেকে এমন একটি তিনজাতি সিরিজের আমন্ত্রণ পেয়ে ইতিবাচক সাড়া দিয়েছিল বাফুফে। সেবার ফিলিস্তিনের কাছে ২-০ ও স্বাগতিক কিরগিজস্তানের কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});