রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দীপিকা-রণবীর মন্দিরে: দ্বিতীয় সন্তানের অপেক্ষা


সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

হবু বাবা-মাকে হাত ধরে মন্দিরচত্বরে যেতে দেখা গেছে। এ সময় অভিনেত্রীর পরনে ছিল ভারি কারুকাজ করা লালচে বাদামি ও সোনালি রঙের কুর্তা। সঙ্গে ওড়না ও বেগুনি রঙের পাজামা। খোঁপায় জড়িয়েছিলেন গজরা। অন্যদিকে অভিনেতা রণবীর সিংয়ের পরনে ছিল বেগুনি রঙের কুর্তা ও সাদা পাজামা।

রণবীরের বাবা জগজিৎ সিং ভবনানী ও মা অঞ্জু ভবনানীকেও এ দিন মন্দিরে দেখা যায়। এ তারকা দম্পতির মন্দিরে যাওয়া দেখেই ভক্ত-অনুরাগীদের অনুমান— খুব শিগগিরই দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। এর আগে ২০২৪ সালেও কন্যা দুয়ার জন্মের ঠিক আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। ৬ সেপ্টেম্বর মন্দিরে পূজা দেওয়ার দুদিন পর ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।

চলতি বছরের ১৯ এপ্রিল দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন এ তারকা দম্পতি। মেয়ে দুয়ার জন্মের পর কাজ থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অবশেষে বড়পর্দায় ফিরতে চলেছেন তিনি। ‘কিং’ সিনেমায় বাদশাহ শাহরুখ খানের সঙ্গে আবার জুটি বাঁধতে চলেছেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের মেয়ে সুহানা খান, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অভয় ভার্মা, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াত রয়েছেন।

এর পর অ্যাটলির পরিচালনায় ‘রাকা’ সিনেমাতেও দেখা যাবে দীপিকাকে। সেই সিনেমায় তার বিপরীতে রয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। অন্যদিকে রণবীরকে শেষ দেখা গেছে ২০২৫ সালের সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ। এবার তার হাতে রয়েছে ‘প্রলয়’ সিনেমা। সেই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});