রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাশিয়া ৪ বছর পর ফুটবলে ফিরে এলো


সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

তবে এই অংশগ্রহণকে সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার হিসেবে দেখা হচ্ছে না। ফিফার উদ্যোগটি মূলত তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নকে সামনে রেখে নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে যেসব দেশ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ কম পায়, তাদের সঙ্গে অন্য দেশগুলোর সক্ষমতার ব্যবধান কমানোই এই বিশেষ ‘ফেস্টিভাল’ আয়োজনের অন্যতম লক্ষ্য। ফিফা জানিয়েছে, আগামী বছর মেয়েদের অনূর্ধ্ব-১৫ সংস্করণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

২০২৮ সাল থেকে প্রতিযোগিতাটি নিয়মিত বার্ষিক আয়োজন হিসেবে চালু করারও পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর আজারবাইজানে বসবে এবারের যুব ফুটবলের এই আসর। এতে অংশ নেবে ১৯১টি দল। তবে প্রচলিত ফুটবলের ফরম্যাটে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে না। ছোট মাঠে প্রতি দলে আটজন করে খেলোয়াড় নিয়ে হবে ম্যাচ।

খেলা হবে ২০ মিনিট করে দুই অর্ধে, অর্থাৎ মোট ৪০ মিনিট। রাশিয়ার অংশগ্রহণের বিপরীতে ভূ-রাজনৈতিক বাস্তবতায় ইউক্রেন, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। বয়সভিত্তিক ফুটবলে রাশিয়ার জন্য দরজা খুললেও সিনিয়র পর্যায়ে দেশটির নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলোর ওপর ফিফা ও উয়েফার আরোপ করা নিষেধাজ্ঞায় আপাতত কোনো পরিবর্তন আসেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});