রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক ২

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৬৩ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার ঝানজাইল বাজার এলাকার মা মনি বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করেন দুর্গাপুর থানার এসআই ফিরোজ আলম। তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের হেফাজত থেকে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ভারতীয় মদের চালান উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।

উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});