সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুর্গাপুরে শহীদদের স্মরণে স্পিকারের বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুরে শহীদদের স্মরণে স্পিকারের বৃক্ষরোপণ কর্মসূচি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ০)

বৃক্ষরোপণ কর্মসূচি

X

বৃক্ষরোপণ কর্মসূচি

নতুন প্রজন্মের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ২৪ এর জুলাই-আগষ্ট আন্দোলনে নিহত সকল বীর শহীদদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুর উপজেলাব্যাপি বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসুচী শুরু করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

সোমবার সকালে বিরিশিরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ কর্মসুচীর উদ্বোধন করেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ। 

এ সময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ শহীদুল্লাহ্ খান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আজিজুল হক ফকির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাজন মিয়া সহ শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরেক শিক্ষার্থী রাহা মনি বলেন, মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যারকে ধন্যবাদ জানাই ২৪ এর জুলাই-আগষ্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করার জন্য। এই কর্মসুচী থেকে আমরা বৃক্ষরোপনের সুফল ও জুলাই আন্দোলন সম্পর্কে জানতে পেরেছি।

জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান বলেন, জুলাই আন্দোলনে মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগ দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন গতি এনে দেয় এবং দেশে ফ্যাসিবাদমুক্তির যাত্রা শুরু হয়। এই আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছেন, তাদের স্মরণে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যে বৃক্ষরোপন কর্মসুচী হাতে নিয়েছেন তা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মাইলফলক হয়ে থাকবে। 

এ সময় উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে দ্বিতীয় স্বাধীনতার সূচনা হয়েছে, সেই চেতনাকে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের মাঝে স্মরণীয় করে রাখতে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি যে কর্মসূচি গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয় উদ্দ্যেগ। উপজেলা বিএনপি‘র পক্ষ থেকে মাননীয় স্পিকার মহোদয়কে ধন্যবাদ জানাই এবং উপজেলা এ কর্মসুচীর সফলতা কামনা করছি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});