মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম, আজ ভরি কত?

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম, আজ ভরি কত?

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই নতুন দর নির্ধারণ করা হয়।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এই বিক্রয়মূল্য কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,৯৮৫ টাকা। ফলে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের ভ্যাটসহ দাম গিয়ে ঠেকছে প্রায় ২,২১,৪৪০ টাকায়।

একইভাবে ২১ ক্যারেট সোনার প্রতি গ্রামের ভ্যাটসহ দাম রাখা হয়েছে ১৮,১৩০ টাকা, যা ভরিপ্রতি হিসেবে দাঁড়ায় প্রায় ২,১১,৪৬১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৫,৫৭০ টাকা হিসেবে প্রতি ভরির দাম পড়ছে প্রায় ১,৮১,৬১০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম ১২,৭২০ টাকা নির্ধারণ করায় প্রতি ভরির দাম দাঁড়াচ্ছে প্রায় ১,৪৮,৩৬২ টাকা।

স্বর্ণের পাশাপাশি রূপার অলংকারের দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি গ্রামের ভ্যাটসহ মূল্য ৩৯৫ টাকা হিসেবে ভরিপ্রতি দাম পড়ছে প্রায় ৪,৬০৭ টাকা।

অন্যান্য মানের মধ্যে ২১ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৭৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩২৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৪৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ২,৮৫৮ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে। বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});