শনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা ইনফো২৪
মে ৩০, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

দেশ গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা মানুষদের সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে শুধু আনুষ্ঠানিক কর্মসূচি পালনই যথেষ্ট নয়, বরং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করা মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা প্রত্যেকে আমাদের সমাজে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াব। একজন নাগরিক হিসেবে একে অপরকে সহযোগিতা করব। তাহলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”

দেশবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, “আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করি। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছেন, তাদের সহযোগিতা করি এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়াই।”

বক্তব্যের একপর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানটি সড়কের পাশে হওয়ায় মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে, তাই তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন।

তবে দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে শিগগিরই নেতাকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “ইনশাআল্লাহ খুব দ্রুতই সাংগঠনিক নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে বসব। সেদিন আমরা আলোচনা করব কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।”

শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন