মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নওগাঁর দুই সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ


অক্টোবর ৬, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহার ও পত্নীতলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ঠেকানো হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা ও পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্তে পৃথকভাবে এ ঘটনা ঘটে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, মঙ্গলবার সকালে বিএসএফ সদস্যরা পত্নীতলার কড়িয়া সীমান্ত দিয়ে তিনজন এবং সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই সাতজনকে ভারতীয় অংশে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করতে দেখে।

তিনি জানান, সাতজনের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ। সাপাহার সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা চারজন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও সতর্ক অবস্থান রয়েছে। তাদের পুশ ব্যাক করানোর বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});