রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে আছেন যারা

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে আছেন যারা

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১০:২৪ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

হারলেই বিদায়—বিশ্বকাপে এমন সমীকরণের মুখে নরওয়ের বিপক্ষে রাতে নামবে ব্রাজিল। মেটলাইফ স্টেডিয়ামে শেষ আট নিশ্চিতের সেই মহারণের আগে সবচেয়ে আলোচনার বিষয় নেইমার কি শুরুর একাদশে ফিরবেন?

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য নেইমারকে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র একসঙ্গে খেলতে পারে এবং তারা একসঙ্গেই খেলবে।’

ব্রাজিলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার এখন খেলতে পারছে। যখন আমি মনে করব দলের তাকে দরকার, তখনই তাকে মাঠে নামাব। হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে প্রস্তুত।’

তবে তিনি নিশ্চিত করে বলেননি, নেইমার প্রথম একাদশে থাকবেন কি না। তবে জাপানের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে রয়েছে একাধিক চোটের উদ্বেগ। ফলে দল নির্বাচন নিয়ে আনচেলত্তিকে বাড়তি হিসাব কষতে হচ্ছে।

ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি, নেইমারকে এবার শুরুর একাদশেই দেখা যেতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়নি। তবে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে কোচ আনচেলত্তি।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: আলিসন। রক্ষণভাগ: দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস। মিডফিল্ড: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো। আক্রমণভাগ: রায়ান, ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});