রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

১৪. কে ভেবেছিল আর্জেন্টিনার মতো দল কেপ ভার্দের বিপক্ষে এতটা ভুগবে: ব্রাজিল কোচ

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

১৪. কে ভেবেছিল আর্জেন্টিনার মতো দল কেপ ভার্দের বিপক্ষে এতটা ভুগবে: ব্রাজিল কোচ

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:৪৯ পিএম   (ভিজিট : ০)

কার্লো আনচেলত্তি

X

কার্লো আনচেলত্তি

উত্তর আমেরিকা বিশ্বকাপে কেপ ভার্দে সমর্থকদের মনে জায়গা করে নিয়েছে। দারুণ লড়াই করে শেষ বত্রিশের ম্যাচে অতিরিক্ত সময়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরেছে। নরওয়ের মুখোমুখি হওয়ার আগে সেই ম্যাচের উদাহরণ টেনে শিষ্যদের সতর্ক করলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। 

এখন পর্যন্ত চারবারের দেখায় নরওয়েকে একবারও হারাতে পারেনি ব্রাজিল। দুই ম্যাচে পরাজয়ের সঙ্গে আছে দুটি ড্র। নরওয়ের কোচ ম্যাচের আগে ব্রাজিলকে কিছুটা উসকানিমূলক কথা বললেও সেটিকে স্রেফ কৌতুক হিসেবে উড়িয়ে দিয়েছেন আনচেলত্তি। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রসঙ্গ টেনে আনচেলত্তি বলেন, ‘কে ভেবেছিল আর্জেন্টিনার মতো দল কেপ ভার্দের বিপক্ষে এতটা ভুগবে? কেউ ভাবেনি। আধুনিক ফুটবলটাই এখন এমন। এটা আর্জেন্টিনার ব্যর্থতা নয়, বরং কেপ ভার্দের ফুটবলার ও কোচের কৃতিত্ব। তারা অবিশ্বাস্য সুন্দর খেলেছে।’

নরওয়ের গোলমেশিন আর্লিং হলান্ডকে আটকানোর জন্য কোনো বিশেষ রক্ষণাত্মক ছক কষছেন কিনা, এমন প্রশ্নে আনচেলত্তির জবাব ছিল সহজ, ‘সবাই হলান্ডকে চেনে। আমার ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েসকে নতুন করে কিছু বোঝাতে হবে না। সে প্রিমিয়ার লিগে হলান্ডের বিপক্ষে অনেক খেলেছে, সে আমার চেয়েও ভালো জানে হলান্ডকে কীভাবে থামাতে হয়।’

আনচেলত্তি আশা  নরওয়ের বিপক্ষে ম্যাচেই ব্রাজিল নিজেদের সেরা ফুটবল উপহার দেবে। জাপানের বিপক্ষে খেলেননি নেইমার। অতিরিক্ত সময়ে বা ম্যাচের ভাগ্য নির্ধারণে নেইমারের মতো খেলোয়াড় কতটা জরুরি, তা মনে করিয়ে ইতালিয়ান কোচ বলেন, ‘নেইমার এবং ভিনিসিয়াস জুনিয়র একসঙ্গে খেলতে পারে এবং তারা অবশ্যই একসঙ্গে খেলবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});