শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

নাগেশ্বরীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কিশোরী সুরক্ষা সচেতনতা সভা

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরী সুরক্ষা সচেতনতা সভা

কিশোরী সুরক্ষা সচেতনতা সভা

বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কিশোর-কিশোরীদের সচেতন করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

“চাইল্ড, নট ব্রাইড” প্রকল্পের আওতায় এবং এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় বামনডাঙ্গা ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়ারহাট গ্রামে অনুষ্ঠিত এই বৈঠকে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা অংশ নেন। 

এ সময় বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুরা কীভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়ে আলোচনা করেন। 

এ ধরনের সভা গ্রামের মানুষের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান বক্তারা। সংগঠনের সভাপতি আখেরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহ-সভাপতি সাঈদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন