বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাচোলে টিসিবির দোকানে অগ্নিকাণ্ডে প্রাণ গেল এক যুবকের ​

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নাচোলে টিসিবির দোকানে অগ্নিকাণ্ডে প্রাণ গেল এক যুবকের ​

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির পণ্য গুদামে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নয়ন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে অবস্থিত সোনাইচন্ডী এলাকার টিসিবি ঠিকাদার সুজনের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন একই এলাকার আব্বাস আলীর ছেলে।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাটবাকইল বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের নিচে টিসিবি ঠিকাদার সুজনের দোকান থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা বের হতে দেখে বাজারের লোকজন আগুন নেভাতে ছুটে আসেন। 

খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার এমদাদুল হকের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে সকলের ধারণা আগুন নেভানোর চেষ্টাকালে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে পালাবার চেষ্টা করে নয়ন কিন্তু সিঁড়ির শেষ মাথায় দরজা বন্ধ থাকায় আগুনের মধ্যে পড়ে গেলে শরীর মারাত্মকভাবে পুড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান নয়ন। এই অগ্নিকাণ্ডে দোকানে থাকা টিসিবির বিপুল পরিমাণ চিনি, তেল ও ডালসহ অন্যান্য মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

​এ বিষয়ে নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক গভীর শোক প্রকাশ করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়েই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। এ ঘটনায় পুরো বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

​নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় চেয়ারম্যান ও নিহতের পরিবারের অনুরোধের প্রেক্ষিতে মৃত নয়নের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});