মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে সুবিধাবঞ্চিত এক হাজার পরিবার পেল ঈদ সামগ্রী

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেঁলিগ্রাম এলাকায় নিম্নবিত্ত ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক এম এ সামাদ।

সোমবার (২৫ মে) রাতে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রায় এক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধ’সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এক হাজার মানুষের মাঝে গেঞ্জিও বিতরণ করা হয়েছে।

ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ঈদ সামগ্রী নিতে আসা অসহায় পরিবারগুলোর সদস্যরা জানান, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। এতে তারা পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।

এসময় এম এ সামাদের পক্ষ থেকে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়।

এম এ সামাদ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই কষ্টে থাকবে না। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন