মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ২


অক্টোবর ৬, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংর্ঘষে জান্নাতুল ইসলাম লাফা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৈদ্যেরপুল এলাকায় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন ওই শিশুর বাবা এবং মা। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশু লাফা লালমোহন পৌরসভার কলেজপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেলের মেয়ে।

জানা গেছে, সোহেল লালমোহন ডিজিটাল ডায়াগনস্টিকের পরিচালক হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী একটি স্কুলে শিক্ষকতা করেন। প্রতিদিনের ন্যায় মোটরসাইকেলে করে তিনি তার কন্যাসহ স্ত্রীকে স্কুলে পৌঁছে দিতে রওয়ানা হলে বোরহানউদ্দিনের বৈদ্যেরপুল নামক স্থানে পৌঁছালে অপর দিকে থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় তারা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কতর্ব্যরত চিকিৎসক জান্নাতুল ইসলাম লাফাকে মৃত ঘোষনা করেন। তবে ওই শিশুর বাবা এবং মায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি আশ্রাব আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});