সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ০)

পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

X

পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী কৃষি উন্নয়ন বাংক পত্নীতলা শাখায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) রাজশাহী কৃষি উন্নয়ন বাংক পত্নীতলা শাখা, কৃষ্ণপুর শাখা ও মেছের বাজার শাখার আয়োজনে এ কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে রাকাব কৃষ্ণপুর শাখার ব্যবস্থাপক মনিশংকর রোয়াজার সঞ্চালনায় ও পত্নীতলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ লুৎফুল হায়দার (এস,পি,ও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন। 

এসময় তিনি উপস্থিত ঋণ গ্রহীতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় এবং গ্রাহকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার- রাকাব নওগাঁর মোঃ রুহুল আমিন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোঃ তোহা মিঞা, রাকাব মেছের বাজার শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক পত্নীতলার ব্যাবস্থাপক মোঃ মাহফুজুল হাসান, জনতা ব্যাংক ব্যাবস্থাপক মোঃ ফজলে রাব্বিসহ অনান্য সকল শাখার মাঠ কর্মকর্তাবৃন্দ, গ্রাহকবৃন্দ, সূধীজন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে তিনটি শাখার ২৮ জন ঋণ গ্রহীতাকে ৩৩.৫০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এসময় গ্রাহকদের উপস্থিতি অনুষ্ঠানের পরিপূর্ণতা বৃদ্ধি করেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন