পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, পছন্দের তালিকায় এক সচিব

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, পছন্দের তালিকায় এক সচিব

জুলকারনাইন সায়ের

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, পছন্দের তালিকায় এক সচিব

অনলাইন ডেস্ক

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:১৫ পিএম   (ভিজিট : ০)

মোহাম্মদ সাহাবুদ্দিন, জুলকারনাইন সায়ের সামি

X

মোহাম্মদ সাহাবুদ্দিন, জুলকারনাইন সায়ের সামি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করছেন বলে জানিয়েছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জুলকারনাইন সায়ের। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে একজন সচিবের নাম বলেছেন তিনি।

ফেসবুকে জুলকারনাইন সায়ের বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিষ্ময়কর খবর হলো, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোন শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।’

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।