মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পরিশ্রমকে খাটো করে দেখা উচিত নয় : ধানুশ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পরিশ্রমকে খাটো করে দেখা উচিত নয় : ধানুশ

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা ধানুশ। ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমার জন্য বিশেষ অভিনয় সম্মান এবং ‘রায়ান’ সিনেমার জন্য সেরা তামিল চলচ্চিত্রের জাতীয় পুরস্কার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। 

এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে ধানুশ বলেন, ওই বছর ‘রায়ান’-এর চেয়ে আরও ভালো তামিল সিনেমা মুক্তি পেয়েছিল। তবে তাই বলে তার অর্জন কিংবা সিনেমাটির জন্য দেওয়া পরিশ্রমকে খাটো করে দেখা উচিত নয়।

তিনি বলেন, ‘রায়ান-এর জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। ওই বছর অবশ্যই এর চেয়ে ভালো কিছু সিনেমা ছিল। যেসব সিনেমার ভক্তরা তাদের ভালোবাসার প্রকাশ করেছেন, আমি সেটিকে সম্পূর্ণ সম্মান করি।’

ধানুশ কোনো নির্দিষ্ট সিনেমার নাম উল্লেখ না করলেও জানান, এর আগেও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারের জোরালো দাবিদার ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার পাননি।

তিনি বলেন, ‘আধু ওরু কানা কালাম’ মুক্তির সময় সবাই বলেছিলেন আমি নিশ্চিত পুরস্কার পাব। তখন আমি খুবই তরুণ ছিলাম, আমিও আশা করেছিলাম। কিন্তু পাইনি। এরপর ছিল ‘পুধুপেট্টাই’।

এরপর তিনি ‘থ্রি’, ‘মায়াক্কাম এন্না’, ‘ভাদা চেন্নাই’, ‘কার্নান’, ‘মারিয়ান’ এবং ‘রাঞ্জহানা’সহ নিজের আরও কয়েকটি প্রশংসিত সিনেমার কথা উল্লেখ করেন। তার ভাষায়, ‘আপনারা প্রতিবারই বলেছেন আমি জাতীয় পুরস্কার পাব, কিন্তু তা হয়নি।’

সাম্প্রতিক পুরস্কার প্রসঙ্গে ধানুশ বলেন, ‘কিছু বিষয় অনেক চেষ্টা করেও নিজের সময়ের আগে আসে না। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সুযোগটি এবার এসেছে। সিনেমাটি যেমনই হোক, এর জন্য আমি আন্তরিকভাবে পরিশ্রম করেছি। একজন তামিল হিসেবে আমি আরও দুটি জাতীয় পুরস্কার পেয়েছি। এটিকে খাটো না করে উদযাপন করুন।’

ভক্তদের উদ্দেশে তিনি অভিনেতা অজিত কুমারের একটি বক্তব্যও উদ্ধৃত করেন। ধানুশ বলেন, ‘থালা অজিত স্যার যেমন বলেছেন, আপনি নিজে হার না মানা পর্যন্ত কেউ আপনাকে হারাতে পারবে না।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});