রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করেছে ভারতের নির্বাচন কমিশন।

শনিবার (২ মে) মধ্যরাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, গত ২৯ এপ্রিল ওই আসনের একাধিক ভোটকেন্দ্রে গুরুতর অনিয়ম ও নির্বাচনী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনার কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৯৪টির পরিবর্তে ১৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

কমিশন জানিয়েছে, ফলতা আসনে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮৫টি বুথে ভোটগ্রহণ চলবে।

পুনর্নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২৪ মে।

এদিকে ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});