মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড ও আচরণের প্রতিবাদে খুলনার পাইকগাছায় জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাইকগাছা পুরাতন পরিবহন কাউন্টার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তা মোড়ে এসে সমবেত হয়।

কপোতাক্ষ মার্কেট চত্বরে পথসভা

মিছিল পরবর্তী এক পথসভা কপোতাক্ষ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে তারা বিরোধী শিবিরের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইমরান সরদার (সদস্য সচিব, উপজেলা যুবদল) আবু তালেব,জি এম রুস্তম।

এছাড়াও কর্মসূচিতে বাবু মীর, ফয়সাল রাশেদ সনি, ইকবাল হোসেন, আজহারুল ইসলাম, এস কে বাবু, হারুন অর রশিদ, মোস্তফা, ইকবাল রাজ্জাক, আশরাফুল, কুদ্দুস, আবদুল্লাহ, শাহিন, রানা, ইমরান, আসাদ, রাসেল, জিয়া, হান্নান, তোফাজ্জেল, কাদের, বাক্কার, অনিক, রুহুল আমিন, রাজু, হোসেন, শহিদুল, আলমগীর, কামরুল, বসীর, খলিল, নজরুল, বেল্লাল মীর, তুহিন, সালমান ও জনি-সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

যেকোনো দলীয় কর্মসূচি সফল করতে এবং স্থানীয় রাজনৈতিক পরিবেশ শান্ত ও স্থিতিশীল রাখতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন