বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাবনায় রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনায় রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত এবং অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার রাতে সদর উপজেলার দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আতাইকুলা থানার কৈজুরি শ্রীপুর গ্রামের ছাদেক প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক(৩৫)এবং তার স্ত্রী উত্তর কুচিয়ামোড়া গ্রামের আবুল চৌকিদারের মেয়ে ও নিহত শবদুলের স্ত্রী আশা খাতুন(২৫)। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুদিন আগে শবদুল উত্তর কুচিয়ামোড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।  

শ্বশুর বাড়ির একটি পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচার কাজ চলছিল। এজন্য একটি বাঁশের সাহায্যে নেয়া হয় বৈদ্যুতিক তার। হঠাৎ কখন তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়লে পুকুরের পানি বিদ্যুতায়িত হলেও তা কেউ বুঝতে পারেনি। শবদুল ও তার স্ত্রীসহ অন্য কয়েকজন মঙ্গলবার রাত ৮টার দিকে ওই পুকুরে মাছ ধরতে গেলে তারা সবাই বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

তাদেরকে উদ্ধার করে পুকুর পাড়ে টেনে তোলার কিছুক্ষণের মধ্যেই শবদুল ও তার স্ত্রী আশা মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});