বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় দ্রুত সময়ের মধ্যে ২.১২ কিলোমিটার আরসিসি সড়কের শুভ সূচনা

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফতুল্লায় দ্রুত সময়ের মধ্যে ২.১২ কিলোমিটার আরসিসি সড়কের শুভ সূচনা

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অতি দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নারায়ণগঞ্জ সদর-এর বাস্তবায়নে ফতুল্লা পোস্ট অফিস হতে হাজীগঞ্জ রোড (ভায়া উপজেলা সদর দপ্তর) পর্যন্ত প্রায় ২.১২ কিলোমিটার দীর্ঘ ও প্রায় ১৫ ফুট প্রশস্ত আরসিসি সড়ক নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের জনগনের ভোগান্তির অবসান ঘটলো। 

মঙ্গলবার (২১ জুলাই) বিকালে সড়কটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী ইয়াসির আরাফাত প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই আরসিসি সড়কটি এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ, টেকসই ও গতিশীল করবে। এর ফলে স্থানীয় জনগণের যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বক্তারা সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই রাখতে সর্বসাধারণের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে সড়কে নির্ধারিত ধারণক্ষমতার অতিরিক্ত ওজন বহনকারী যানবাহন চলাচল থেকে বিরত থাকা, অননুমোদিতভাবে সড়ক কেটে পাইপ, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্যান্য ইউটিলিটি সংযোগ স্থাপন না করা, ড্রেনেজ ব্যবস্থায় বর্জ্য না ফেলা, সড়কের পাশে অবৈধ দখল বা স্থাপনা নির্মাণ না করা এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দীর্ঘদিন ধরে জনগণের কাছে পৌঁছে দিতে সরকারি সম্পদ সংরক্ষণে জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});