শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফরিদগঞ্জে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ০)

আসামি মো. ওসমান বেপারী

X

আসামি মো. ওসমান বেপারী

‎চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎

গ্রেফতারকৃত আসামি মো. ওসমান বেপারী ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ভোলাচো গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা।

‎পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) এর একটি মামলায় (নং-৩৬৯/২২)  চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। আদালতের ওই সাজা পরোয়ানার ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এএসআই অরূপ রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শুক্রবার (৭ আগস্ট) ওসমান বেপারীকে গ্রেফতার করেন।

‎ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ্ বলেন, শুক্রবার সকালে  সাজাপ্রাপ্ত আসামি ওসমান বেপারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। পরে একই দিন দুপুরে  তাকে আদালতে পাঠানো হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});