বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফের তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে যে কারণ

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দূরত্ব কমিয়ে সম্ভাব্য সমঝোতার পথ তৈরিই এই সফরের মূল লক্ষ্য বলে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের বার্তাসংস্থা আইএসএনএ। এর একদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও তেহরানে গিয়েছিলেন। গত এক সপ্তাহের মধ্যে এটি তার দ্বিতীয় ইরান সফর।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই পক্ষের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক যোগাযোগ সচল রাখতে ইসলামাবাদকে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে।

আইএসএনএ জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধানের এই তেহরান সফরের উদ্দেশ্য হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য কমানো এবং সম্ভাব্য সমঝোতা ঘোষণার পথ তৈরি করা। বার্তাসংস্থাটি বলেছে, ‘সমগ্র কাঠামো, কিছু নির্দিষ্ট বিষয় এবং আস্থা তৈরির নিশ্চয়তা নিয়ে তেহরানে ইরানের প্রস্তাবিত খসড়া আলোচনা হচ্ছে।’

আইএসএনএ আরও জানায়, ‘খসড়াটি কিছুটা হলেও দুই পক্ষের দূরত্ব কমিয়েছে। তবে আরও অগ্রগতি আনতে হলে ওয়াশিংটনের যুদ্ধমুখী অবস্থান থেকে সরে আসতে হবে।’

প্রতিবেদন অনুযায়ী, আসিম মুনিরের সফরের লক্ষ্য হলো ‘এই দূরত্ব আরও কমানো এবং সমঝোতা স্মারক আনুষ্ঠানিক ঘোষণার পর্যায়ে পৌঁছানো।’

এদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান বৃহস্পতিবার তেহরানে পৌঁছাতে পারেন। সেখানে তিনি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে আইএসএনএ।

এছাড়া ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও তেহরানে পৌঁছেছেন।

সূত্র: আল-জাজিরা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});