বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফোন কল, হোটেল বিলেই মিলতে পারে পরকীয়ার প্রমাণ: সুপ্রিম কোর্ট

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফোন কল, হোটেল বিলেই মিলতে পারে পরকীয়ার প্রমাণ: সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

X

ফাইল ছবি

পরকীয়া নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের অবস্থানে আবারও উঠে এসেছে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। ২০১৮ সালে ঐতিহাসিক এক রায়ে আদালত জানিয়েছিল, পরকীয়া কোনো ফৌজদারি অপরাধ নয়। অর্থাৎ, কোনো বিবাহিত নারী বা পুরুষের স্বেচ্ছায় পরকীয়ায় জড়ানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না। তবে আট বছর পর এ বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে বলা হয়েছে, পরকীয়ার অভিযোগ প্রমাণে শুধু প্রত্যক্ষ সাক্ষ্যই নয়, ফোন কলের রেকর্ড ও হোটেলের বিলের মতো পারিপার্শ্বিক প্রমাণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভারতের সর্বোচ্চ আদালত বলেছেন, স্বামী বা স্ত্রীর ফোনের কল রেকর্ড বা তার হোটেলের বিলের তথ্য পরকীয়ার প্রমাণ হতে পারে। তাই কোনও স্ত্রী/স্বামী তার বিবাহিত সঙ্গীর এসব নথি বা তথ্য দেখতে চান, তাহলে তা দেখার অনুমতি দিতে হবে।

বুধবার একটি মামলার বিচারকাজ চলাার সময়ে এই পর্যবেক্ষণ জানান সুপ্রিম কোর্ট। মামলাটির অভিযোগপত্র অনুসারে, ২০২২ সালে রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের এক নারী স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং পারিবারিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। ওই নারীর দাবি, তার স্বামী যে পরকীয়ায় লিপ্ত, তা তার কলরেকর্ড এবং হোটেলের বিল দেখলেই প্রমাণিত হবে।  

ওই নারী প্রথমে পারিবারিক আদালতে বিচ্ছেদের মামলা করেছিলেন এবং সেই মামলার সাক্ষ্য-প্রমাণ হিসেবে হোটেলের সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন। কিন্তু মামলা দায়ের হওয়া পর্যন্ত সিসিটিভি ফুটেজ হোটেলের ডেটাবেস থেকে ডিলিট হয়ে যায়।

তারপর তিনি পারিবারিক আদালতের মাধ্যমে স্বামীর কল রেকর্ড হোটেলের বিলের তথ্য চন এবং পারিবারিক আদালত অভিযুক্ত ব্যক্তির কল রেকর্ড এবং হোটেলের বিলের তথ্য মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশও দিয়েছিলেন।

কিন্তু অভিযুক্ত স্বামীর দাবি ছিল, এই তথ্যগুলি প্রকাশ করা তার মৌলিক অধিকারে হস্তক্ষেপের শামিল। পরে মামলাটি হাই কোর্ট হয়ে সুপ্রিম কোর্টে চলে আসে।

বুধবারের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি শীর্ষ মনমোহন এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন ওই অভিযুক্ত স্বামীর যুক্তি উড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন, ফোন কলের রেকর্ড এবং হোটেলের বিলেই পরকীয়া প্রমাণ হতে পারে।

এর আগে দিল্লি হাই কোর্ট বলেছিলেন, ওই নারী শুধু নিজের অভিযোগের স্বপক্ষে কিছু প্রমাণ তুলে ধরতে চেয়েছেন। তাই ওই তথ্য আদালতে জমা দেওয়ায় কোনও আপত্তি থাকতে পারে না। দিল্লি হাই কোর্টের ওই পর্যবেক্ষণে সায় দিয়েছেন সুপ্রিম কোর্টও।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});