শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বদলগাছীতে সড়কে ভেঙে পড়েছে কালভার্ট, চলাচল ঝুঁকিপূর্ণ

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে জনগুরুত্বপূর্ণ একটি সড়কের কালভার্ট ভেঙে পড়ায় ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে জনসাধারণসহ যানবাহন। উপজেলার আধাইপুর-বালুপাড়া-গোবরচাঁপা সড়কের চকআধাইপুর গ্রামের মন্দিরসংলগ্ন স্থানে বড় গর্তটি এক মাসেও সংস্কার না করায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সড়কটি। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, এবারের বর্ষা মৌসুমের শুরুতে অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের পাশের সোল্ডার মাটির অংশ ধসে পড়ে। ভাঙা স্থানের নিচে পানি চলাচলের জন্য একটি পাইপ দেওয়া থাকলেও পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশন না হওয়ায় প্রবল স্রোতের কারণে সড়কের পিচঢালাই অংশ ভেঙে পড়ে গভীর গর্তের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনা এড়াতে স্থানীয় গ্রামবাসী নিজ উদ্যোগে গাছের ডালপালা ও বালুর বস্তা ফেলে সতর্ক সংকেতের ব্যবস্থা করে রেখেছেন।

এ বিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) মো. শাহিনুল ইসলাম বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন