ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এই রুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তির দেখা দিয়েছে।
ময়মনসিংহে ঢাকাগামী ট্রেন‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’,বুধবার (১০ জুন) সকালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার জের ধরে ময়মনসিংহ-জামালপুর রুটে আপাতত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
রেলওয়ের সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকালের দিকে ময়মনসিংহ সানকিপাড়া এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে এই রুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে ভোগান্তির দেখা দিয়েছে। বুধবার (১০ জুন) ময়মনসিংহ সানকিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সমাধানের লক্ষে কাজ করছেন। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেললাইন পুনরায় সচল করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ শেষ করে রেললাইনকে নিরাপদ ঘোষণা করার পর পরই এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
সালাউদ্দিন/সাএ