বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

বরিশালে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন সভায় সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, শ্রমিকদের বেতন ও বোনাস নির্দিষ্ট তারিখের মধ্যে দিতে হবে। কেননা নির্দিষ্ট সময়ে বেতন প্রাপ্তি শ্রমিকদের কাজের স্পৃহা বাড়াতে সাহায্য করে। মালিক ও শ্রমিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কলকারখানায় কাজের পরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে ব্যাপক ভূমিকা পালন করে।

কর্মঘণ্টা নির্দিষ্ট করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কাজ করার ক্ষেত্রে শ্রমিকদের দেশে প্রচলিত শ্রম আইন অনুযায়ী নির্ধারিত কর্মঘণ্টা মেনে কাজ করতে হবে। কেননা শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের দৈনিক সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করার বিধান রয়েছে। অতিরিক্ত কাজ করলে শ্রমিকরা ওভারটাইম ভাতা পাবেন, তবে তা আইনসিদ্ধ সীমার মধ্যে হতে হবে।

বিভিন্ন কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে অতিরিক্ত কর্মঘণ্টার ফলে শ্রমিকদের স্বাস্থ্যহানি, দুর্ঘটনা ও উৎপাদনশীলতা হ্রাসসহ নানা সমস্যা সৃষ্টি হতে পারে। কাজের প্রতি শ্রমিকদের আগ্রহ বাড়াতে তাদের জন্য প্রণোদনা কর্মসূচি চালু করার পাশাপাশি বোনাস, চাকরির স্থায়ীত্বের নিশ্চয়তা, সেরা কর্মীর পুরস্কার ও বিশেষ প্রশিক্ষণ সুবিধার ব্যবস্থা রাখতে হবে। এসব উদ্যোগ গ্রহণ করলে শ্রমিকদের মধ্যে প্রতিযোগিতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশালের উপ মহা পরিদর্শক নবীন কুমার হাওলাদার, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান মালিক, ব্যবসায়ী ও শ্রমিক।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।