রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে কাহারোলে শিশু-যুব ফোরামের সচেতনতা সভা

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে কাহারোলে শিশু-যুব ফোরামের সচেতনতা সভা

প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলার পঃ সাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিশু ও যুব ফোরামের আয়োজনে এবং কাহারোল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাল্যবিবাহ, শিশু শ্রম ও সকল প্রকার সহিংসতা প্রতিরোধে শিশু নেতৃত্বে এক সামাজিক সচেতনতামূলক আলোচনা সভা ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পঃ সাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম জিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী ও সহকারী প্রধান শিক্ষক মোছা. শামীমা পারভীন রনি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মি. ডেভিড ফলিয়া, সাংবাদিক সুকুমার রায় এবং ইউপি সদস্য মোছা. কুলছুমআরা বেগমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বাল্যবিবাহ, শিশু শ্রম ও শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিশুদের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শিশুদের পরিবেশনায় একটি সচেতনতামূলক নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাটকের মাধ্যমে বাল্যবিবাহ, শিশু শ্রম ও সহিংসতার ক্ষতিকর প্রভাব এবং এসব প্রতিরোধে সামাজিক দায়িত্ব তুলে ধরা হয়। উপস্থিত দর্শক নাটকটি উপভোগ করেন এবং সচেতনতামূলক এ উদ্যোগের প্রশংসা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});