বুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে তারকাদের মেলা, বদলাচ্ছে ফিফার নিয়ম!

ঢাকা ইনফো২৪
জুলাই ১৫, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে তারকাদের মেলা, বদলাচ্ছে ফিফার নিয়ম!

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

এবারের বিশ্বকাপ অনেক দিক দিয়েই প্রথম হিসেবে নাম লিখিয়েছে। এই প্রথম ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এবার দর্শকদের জন্য থাকছে সুপার বোলের আদলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনও। আর সে কারণেই রবিবারের ফাইনালে হাফটাইমের বিরতি স্বাভাবিক সময়ের চেয়ে বেড়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই বিরতিটা ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত হতে পারে।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিরতির সময় অনুষ্ঠিত হবে প্রায় ১১ মিনিটের এক বর্ণিল সংগীতানুষ্ঠান। যৌথভাবে পারফর্ম করবেন বিশ্বসেরা দুই সংগীত তারকা ম্যাডোনা ও শাকিরা, পাশাপাশি মঞ্চ মাতাবে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। ফিফার সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, হাফটাইম প্রায় ২০ মিনিট হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আরেকটি পরিকল্পনা অনুযায়ী, প্রথমে নিয়মিত ১৫ মিনিটের বিরতি দেওয়া হবে, এরপর আলাদাভাবে ১১ মিনিটের সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।

তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের হাফটাইম বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। ফলে ফাইনালে বিরতির সম্ভাব্য দৈর্ঘ্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চলছে।

অবশ্য এমন আয়োজন ফিফার জন্য নতুন নয়। গত বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনালেও হাফটাইম মোট ২৪ মিনিট স্থায়ী হয়েছিল। এমনটা হয়েছিল নিউ জার্সিতে অনুষ্ঠিত কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পারফরম্যান্সের কারণে। 

রোববারের অনুষ্ঠানে সম্প্রতি যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। এছাড়া মঞ্চে থাকবেন বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস, যেখানে বিশেষভাবে অংশ নেবে কোল্ডপ্লে। পুরো অনুষ্ঠানটির দায়িত্বে আছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল। এর আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে জমকালো সমাপনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে টম ক্রুজ, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের। আর যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});