পটুয়াখালীর কলাপাড়ায় মুঘলাই পরাটা বাসায় পাঠাতে সামান্য দেরি হওয়ায় নিজ সহকারীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে তাসলিমা ফেরদৌসী রিমা নামে এক নারী চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যারাতে কলাপাড়ার বেসরকারি 'ম্যাক্স হাসপাতাল'-এ এই অপ্রীতিকর ঘটনা ঘটে। আহত সহকারী লামিয়াকে উদ্ধার করে স্বজনেরা কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন লামিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, খাবারটি তিনি দ্রুত কিনে চালকের মাধ্যমে পাঠিয়েছিলেন। চালক পৌঁছাতে দেরি করায় চিকিৎসক ক্ষিপ্ত হলে লামিয়া নিজের নির্দোষ থাকার কথা বলেন। এতে উত্তেজিত হয়ে চিকিৎসক রিমা তাঁর দিকে কাচের ওয়েট পেপার, মোবাইল ও হার্ডবোর্ড ছুঁড়ে মারেন এবং একপর্যায়ে জুতা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। আহতের স্বামী জানান, বুকে আঘাত ও মাথায় চোট পাওয়ায় লামিয়া কয়েকবার বমি করেছেন এবং তিনি এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। এদিকে স্থানীয় সাংবাদিকেরা হাসপাতালে গেলে চিকিৎসক রিমা মারধরের বিষয়টি অস্বীকার করে একে 'সামান্য শাসন' বলে দাবি করেন। এ সময় তাঁর বাবা ঘটনাস্থলে এসে এস আরবির কর্মকর্তাদের সঙ্গে নিজের সখ্যতার ছবি দেখিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর অপচেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল; লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.