মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বেরোবির প্রধান ফটকে ছাত্রদলের অবস্থান

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

বেরোবির প্রধান ফটকে ছাত্রদলের অবস্থান

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৭:১৩ পিএম  (ভিজিট : ২)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে লাঠিসোঁটা ও বাঁশ হাতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। 

তবে পূর্বঘোষিত কর্মসূচি থাকলেও বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশে ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। লাঠিসোঁটা ও বাঁশের পাশাপাশি দেশীয় অস্ত্র দেখা গেছে কয়েকজনের হাতে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় তারা ছাত্রশিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এছাড়া ‘রাজাকার’-সংবলিত প্রতিকৃতিতে ছাত্রদলের নেতাকর্মীদের জুতা নিক্ষেপ করতে দেখা যায়।

অন্যদিকে, নগরীর লালবাগ থেকে একই স্থানে বিকেল ৫টায় মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল করার ঘোষণা থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত তাদের কোনো উপস্থিতি দেখা যায়নি। পরে লালবাগ থেকে নগরীর শাপলা চত্বরের দিকে  যায় শিবিরের বিক্ষোভ মিছিল।

এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে ‘জুডিশিয়াল কিলিং’ সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন। ওই ঘটনার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার একই স্থানে উভয় সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগতদের প্রবেশ এবং যানবাহন চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে।

বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করলেও ছাত্রশিবিরের কোনো অবস্থান দেখা যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধান ফটক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও কঠোর অবস্থানে রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});