বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ১৮ পুলিশ ও ১১ সেনাসদস্য নিহত

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ১৮ পুলিশ ও ১১ সেনাসদস্য নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় ১৮ পুলিশ কর্মকর্তা ও ১১ সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বুধবার (৮ জুলাই) এক টেলিভিশন ব্রিফিংয়ে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, সাম্প্রতিক হামলাগুলোর পর সোমবার (৬ জুলাই) থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে পৌঁছেছে। 

তিনি বলেন, বেলুচিস্তানে ধারাবাহিক এসব হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বহু মানুষ হতাহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। হতাহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক রয়েছেন। পাশাপাশি নিরাপত্তা বাহিনীও বিভিন্ন অভিযানে ৫৪ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। এই হামলার পেছনে ‘অনেক আফগান নাগরিক’ জড়িত ছিল দাবি করে এই জেনারেল যোগ করেন, ‘আমরা আপনাদের (সন্ত্রাসীদের) তাড়া করব, আমরা আপনাদের আঘাত করব।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা প্রতিটি সন্ত্রাসী, তাদের সহায়তাকারী, আশ্রয়দাতা, লালন-পালনকারী এবং যারা তাদের ঘাঁটি সরবরাহ করছে, তারা যেখানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহত ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সোমবার অপহরণ করা হয়েছিল। বেলুচিস্তানের জিয়ারত জেলায় অবস্থিত বৃহৎ মাঙ্গি বাঁধ প্রকল্প পাহারারত অবস্থায় সন্ত্রাসীদের হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তারা। ওই হামলায় আরও নয়জন কর্মকর্তা নিহত হন।

এরপর বুধবার বেলুচিস্তানের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা একটি গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালালে ১১ জন সেনাসদস্য নিহত হন বলে জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী পাকিস্তানের বৃহত্তম কিন্তু সবচেয়ে কম জনবহুল প্রদেশ বেলুচিস্তানে বছরের পর বছর ধরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করছে পাকিস্তান। খনিজ সমৃদ্ধ এই অঞ্চলে রাষ্ট্রীয় বাহিনী, বিদেশী বিনিয়োগ প্রকল্প এবং অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে আসছে নিষিদ্ধঘোষিত পাকিস্তান তালেবান (টিটিপি) এবং নিষিদ্ধঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পর থেকে সেখানে অন্তত পাঁচটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের রেকর্ড রয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে উৎখাত করতে চাওয়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});