রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ব্রাজিলকে ছাড়িয়ে ডাচদের নতুন রেকর্ড

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছিল তারা। নেদারল্যান্ডস জয়ের ধারায় ফিরল সুইডেনকে উড়িয়ে দিয়েই। সুইডেনকে ৫-১ গোলে হারানোর ম্যাচে ডাচরা গড়েছে নতুন এক রেকর্ডও। বিশ্বকাপে টানা ১৪ ম্যাচে অপরাজিত থেকে তারা ছাড়িয়ে গেছে ব্রাজিলকে।

 বিশ্বকাপে তারা এসেছিল আগের দুই আসরের টানা ১২ জয়ে। জাপানের বিপক্ষে ড্রয়ে ব্রাজিলের পাশে বসেছিল নেদারল্যান্ডস।

সুইডেনের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল ডাচরা। বিশ্বকাপে ১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল পেলের ব্রাজিল। নেদারল্যান্ডস বিশ্বকাপে সর্বশেষ হেরেছে ২০১০ আসরের ফাইনালে। এরপর ২০১৪ ও ২০২২ আসরে অংশ নিয়ে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস।

‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ডাচরা। সুইডেনের বিপক্ষে জয়ে বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল কোমানের দল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইডেন। তৃতীয় জাপানের সংগ্রহ ১ ম্যাচে ১ পয়েন্ট। সুইডেনের কাছে ৫-১ গোলে হারা তিউনিসিয়া কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন