বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভালুকা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ভালুকা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ০)

সভাপতি রিয়াদ-সম্পাদক বাবু

X

সভাপতি রিয়াদ-সম্পাদক বাবু

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ ভালুকা উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আংশিক কমিটিতে মো. রিয়াদ পাঠানকে সভাপতি এবং মাহমুদুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান প্রান্তকে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে ভালুকা পৌর শাখা ছাত্রদলের ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মিয়াদুল হক খান মিয়াদকে আহ্বায়ক এবং ইমরুল হাসান কায়েসকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (৩০জুন) ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দুটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর ভালুকা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু বলেন, “তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে ভালুকা উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর হাতকে শক্তিশালী করতে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে থেকে কাজ করব।”

সভাপতি মো. রিয়াদ পাঠান বলেন, “দল যে দায়িত্ব আমাদের ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালন করব। তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি সফল করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});