সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভূঞাপুরে তিন লক্ষ টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভূঞাপুরে তিন লক্ষ টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ০)

চায়না জাল পুড়িয়ে ধ্বংস

X

চায়না জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫’শ মিটার চায়না জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়।

পরে জাটকা ইলিশ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত চায়না জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিনলক্ষ টাকা। আর জব্দকৃত মশারী জাল থানায় হস্তান্তর করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন- অবৈধ চায়না জাল ব্যবহার ও বিপননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। যমুনা নদীতে জাটকা ইলিশ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫’শ মিটার চায়না জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। 

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত চায়না জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ব্যবহার অনুপযোগী করা হয়। এছাড়া জব্দকৃত মশারি বেড় জাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপজেলা মৎস্য অফিসার মোছাঃ রিমা খাতুন ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ি ও স্থল পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});