সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভাঙ্গুড়া পৌরসভার ২৭তম উন্মুক্ত বাজেট ঘোষণা

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ২৭তম বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভুমি) মিজানুর রহমান।

তিনি বাজেট বক্তব্যে বলেন, বাজেট হলো আয় ও ব্যয়ের হিসাব, সহজ কথায় একটি অর্থ বছরের আয় ও ব্যয়ের হিসাবই বাজেট। পৌরসভার রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫,৭৪,০০,০০০/- টাকা মাত্র। পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১২,৫০,০০,০০০/- টাকা মাত্র। পৌরসভার রাজস্ব উন্নয়ন ও প্রকল্প খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ১৮,২৪,০০,০০০/- টাকা মাত্র। পৌরসভার রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৫,৩৮,১৫,০০০/- টাকা মাত্র। 

পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১২,৫০,০০,০০০/-টাকা মাত্র। পৌরসভার রাজস্ব, উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১৭,৮৮,১৫,০০০/-টাকা মাত্র। পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে সমাপনি স্থিতি দেখানো হয়েছে ৩৫,৮৫,০০০/- টাকা মাত্র।  পৌরসভার রাজস্ব খাতে সমাপনি স্থিতি দেখানো হয়েছে ০ (শুন্য) টাকা মাত্র।

এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযম, পৌরনির্বাহী কর্মকর্তা মোঃ মুনছুর আলম, পৌর নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেকেন্দার আলী, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নাজমুল হক  সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

প্রস্তাবিত বাজেটে পৌরসভার জনকল্যাণ সাধন, নাগরিক সুবিধা ও উন্নয়ন মূলক কাজসহ প্রশাসনিক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাজেট প্রনয়ন করা হয়েছে। বাজেটে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন মূলক কাজ, পৌরসভা আলোকিতকরণ, পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মহল্লায় ডাস্টবিন স্থাপন, পৌর এলাকার উভয় বাজারের বিভিন্ন জায়গায় ওয়াটার ডিসপেনসারির মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা এবং জনকল্যাণ মূলক কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। অপরদিকে প্রাতিষ্ঠানিক ব্যয় ভার কমিয়ে বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});