ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল ১মণ ওজনের বিশাল কাতলা মাছ

ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল ১মণ ওজনের বিশাল কাতলা মাছ

ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল ১মণ ওজনের বিশাল কাতলা মাছ

প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:০৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৯ কেজি (১মণ) ওজনের একটি বিশাল কাতলা মাছ। 

মাছটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ৪৬ হাজার ৮শত টাকায় বিক্রি হয়েছে। 

এ সময় বিশাল কাতলা মাছটি একনজর দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।

জানা যায়, স্থানীয় জেলে মুরাদ প্রতিদিনের মতো কয়েকজন জেলেকে নিয়ে পদ্মা নদীতে বেড়জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছু আটকা পড়ার আভাস পান তারা। জাল তীরে তোলার পর দেখা যায়, সেটি একটি বিশাল আকৃতির কাতলা মাছ।

জেলেরা জানান, তাদের জালে এর আগে কখনো এত বড় কাতলা ধরা পড়েনি। পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলী ও তার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন। তাদের ভাষ্য, মাছটির ওজন হয় ৩৯ কেজি। 

প্রতি কেজি ১ হাজার ২০৯ টাকা হিসেবে মোট ৪৬ হাজার ৮শত টাকায় মাছটি কেনা হয়। পরে তারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন। 

হাসান আলী জানান, তাদের জীবদ্দশায় এত বড় কাতলা মাছ আগে কখনো দেখেননি। এমনকি পদ্মা নদীর ওই অংশে এর আগে এত বড় কাতলা ধরা পড়ার ঘটনাও তাদের জানা নেই।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।