রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভৈরবে তিন দোকানে জোর করে তালা, যুবদল নেতার নির্দেশের অভিযোগ


অক্টোবর ৪, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পুলতাকান্দা বালুর মাঠসংলগ্ন একটি মার্কেটের তিনটি দোকানে জোরপূর্বক তালা লাগানোর অভিযোগ উঠেছে। মার্কেটের মালিক হাসানুল ইসলাম মুন্নার অভিযোগ, জায়গা দখলের উদ্দেশ্যে কয়েকজন যুবক ভাড়াটিয়াদের দোকান থেকে বের করে দিয়ে সেখানে তালা লাগিয়ে দেন। এ ঘটনায় ভৈরব উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আল-মামুনের নির্দেশ ছিল বলেও দাবি করেছেন তিনি।

তবে আল-মামুন অভিযোগটি অস্বীকার করে বলেছেন, দোকানে তালা দেওয়ার জন্য তিনি কাউকে কোনো নির্দেশ দেননি। তাঁর নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মুন্নার অভিযোগ, শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তিনি ঢাকায় অবস্থানকালে শিবপুরের টানকৃষ্ণনগর ও ভৈরব পৌর এলাকার কয়েকজন যুবক পুলতাকান্দার মার্কেটে গিয়ে তাঁর ভাড়াটিয়াদের দোকান থেকে বের করে দেন। পরে দোকানে তালা লাগাতে গেলে স্থানীয় কয়েকজন বাধা দেন। একপর্যায়ে ওই যুবকেরা আল-মামুনের নির্দেশে তালা দেওয়া হচ্ছে বলে জানিয়ে হুমকি-ধমকি দিয়ে তিনটি দোকানে তালা লাগিয়ে চলে যান।

মার্কেটের মালিক জানান, তিনি ঢাকার সিদ্দিকবাজারে পাদুকার ব্যবসা করেন। পুলতাকান্দায় তাঁদের পৈতৃক বাড়ি। প্রায় ৪০ বছর আগে তাঁর বাবা বাড়ির পাশে ৩২ শতক জমি কিনেছিলেন। তাঁর দাবি, জমিটি ভাই-বোনদের নামে খারিজ করা হয়েছে এবং মালিকানার দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের কাছে রয়েছে। ২০২৭ সাল পর্যন্ত জমির খাজনাও পরিশোধ করা হয়েছে। প্রায় দুই বছর আগে ওই জমিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়।

মুন্না বলেন, ঘটনার খবর পেয়ে শনিবার দুপুরে তিনি বাড়িতে ফেরেন। পরে জানতে পারেন, একটি পক্ষ ওই জমির প্রায় চার শতাংশের মালিকানা দাবি করছে। খায়রুল ইসলাম, খুশনো মিয়াসহ কয়েকজন ওই পক্ষের হয়ে এসে দোকানগুলোতে তালা লাগিয়েছেন বলে তিনি জানতে পারেন।

তিনি আরও জানান, প্রায় ১০ মাস আগে আল-মামুন তাঁকে ফোন করে ওই জমি নিয়ে কথা বলেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, জমিটি তাঁর বাবার কেনা এবং এ নিয়ে ওয়ারিশদের মধ্যে আদালতে বিরোধ রয়েছে। কেউ জমি কিনে থাকলে সংশ্লিষ্ট ওয়ারিশদের কাছ থেকে তা বুঝে নেওয়ার কথা বলেছিলেন তিনি। এরপর আল-মামুনের সঙ্গে এ বিষয়ে আর কোনো কথা হয়নি বলে দাবি করেন মুন্না।

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একদল যুবক দোকানগুলোতে তালা লাগাতে এলে তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় যুবকেরা আল-মামুনের নাম উল্লেখ করে তালা লাগিয়ে চলে যান। স্থানীয়দের অভিযোগ, পুলতাকান্দা এলাকায় ওয়ারিশদের কাছ থেকে বিরোধপূর্ণ জমি কম দামে কিনে পরে তা দখলের চেষ্টা করা হচ্ছে। তাঁরা ঘটনার তদন্ত ও প্রতিকারের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে আল-মামুন বলেন, পুলতাকান্দার ওই মার্কেটের দোকানে তালা দেওয়ার বিষয়ে তিনি জানেন না এবং কাউকে তালা লাগানোর নির্দেশও দেননি। তিনি ওই জমি কেনেননি বলেও জানান।

আল-মামুন বলেন, জনপ্রতিনিধি থাকাকালে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ তাঁর কাছে আসতেন। মুন্নাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তবে জমিটি যারা কিনেছেন, তাঁদের একটি পক্ষ কোরবানির ঈদের আগে তাঁর কাছে এসেছিল। তখন তিনি মুন্নাকে ফোন করে বিষয়টি নিয়ে বসে সমাধানের চেষ্টা করতে চেয়েছিলেন। মুন্না তাঁকে জানিয়েছিলেন, জমিটি তাঁর বাবার কেনা এবং এ বিষয়ে তিনি বসতে রাজি নন। এরপর এ নিয়ে আর কোনো কথা হয়নি বলে দাবি করেন আল-মামুন।

মুন্না জানিয়েছেন, দোকানের তালা খুলে দেওয়া, সম্পত্তির নিরাপত্তা এবং ভাড়াটিয়াদের স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করতে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়রা বলছেন, জমিটির প্রকৃত মালিকানা এবং দোকানে তালা লাগানোর ঘটনায় কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

ক্যাপশন: ভৈরবের পুলতাকান্দায় একটি মার্কেটের দোকানে লাগানো তালা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});