মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, নিহত ১

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলা: জেলার লালমোহন উপজেলায় লোহার সেতু ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক নাইম উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদের ছেলে। আহত হেলপার আলামিন (১৪) একই গ্রামের ভুট্টোর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, চর উমেদ ও চর মোল্লাদি গ্রামের মাঝে বহু বছর আগে লোহার সেতুটি নির্মাণ করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে লোহার সেতুটির উপর দিয়ে বালুভর্তি ট্রাক নিয়ে চর মোল্লাদি গ্রামের দিকে যাচ্ছিলেন ট্রাকচালক নাইম ও হেলপার আলামিন। এসময় ট্রাকটি সেতুর মাঝামাঝিতে পৌঁছালে হঠাৎ ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এসময় গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক নাইমকে মৃত ঘোষণা করেন। এছাড়া হেলপার আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় বাসিন্দা মো. আবু তাহের ও তুহিন বলেন, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তবে ট্রাক চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। লালমোহন উপজেলা শহরের সাথে আমাদের যোগাযোগের সহজ মাধ্যম ছিল ব্রিজটি। তবে সেটি ভেঙে খালে পড়ে যাওয়ায় আমাদের সহজ যোগাযোগের মাধ্যমটি বন্ধ হয়ে গেছে। এছাড়া উপজেলা প্রশাসনের কাছে দ্রুত আরেকটা ব্রিজের দাবিও জানান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা পুলিশের উপপরিদর্শক নুর আমিন বলেন, ‘গুরুতর আহত ট্রাক চালককে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন এবং হেলপার আলামিন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন