শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভোলায় লালনের ১৩৬তম তিরোধান দিবস পালিত, গানে গানে মানবতার জয়গান


অক্টোবর ১৭, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে দ্বীপজেলা ভোলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী মিসেস তাবাসসুম মেহনাজ জাহান, ভোলা পৌর প্রশাসক মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ হাসানুর রশীদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, লালন সাঁই তার গান ও জীবনদর্শনের মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গেয়েছেন। তার অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, সম্প্রীতি ও মানবপ্রেমের দর্শন আজও সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। লালনের সৃষ্টিকর্ম মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতিব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্বে লালন সাঁইয়ের গান ও বাউলসংগীত পরিবেশন করা হয়। গানের সুরে সুরে শিল্পীরা তুলে ধরেন লালনের মানবতাবাদী দর্শন ও বাংলার সমৃদ্ধ লোকজ ঐতিহ্য। এ সময় উপস্থিত দর্শক-শ্রোতারা বাউলসংগীতের আবহে মুগ্ধ হন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});