বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে আরও বেশি সতর্ক ব্রাজিল

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাজিল দল।

ব্রাজিল দল।

অভিযানের শুরুতেই তেতো অভিজ্ঞতা হয়েছে ব্রাজিলের, মরক্কোর সঙ্গে করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। বেলজিয়ামকে মিশর, স্পেনকে নবাগত কেপ ভার্দের আটকে দেওয়াটাও দেখেছেন দগলাস সান্তোস। সব মিলিয়ে ব্রাজিলের এই অভিজ্ঞ ডিফেন্ডারের উপলব্ধি- এবারের আসরে সহজ ম্যাচ বলে কিছু থাকবে না।

‘হেক্সা’ পূরণের লক্ষ্যে নেমে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। আগামী শনিবার ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা খেলবে হাইতির বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করা হাইতির বিপক্ষে অনুমিতভাবেই ‘ফেভারিট’ ব্রাজিল। কিন্তু চলতি আসরে এখন পর্যন্ত ছোট দলগুলোর চমক দেখে সান্তোসের মনে হচ্ছে, কঠিন বাধা পেরুতে হবে সবাইকে। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছি, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়েরা জড়ো হয়। আমি যেটা বোঝাচ্ছি, সহজ ম্যাচ বলে কিছু থাকবে না। আমরা জানি, অনেক জমজমাট ম্যাচ হবে, অনেক ড্র হবে এবং গতকাল (সোমবার) যেমনটা হয়েছে। আমাদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হতে হবে যাতে, আমরা প্রতিটি ম্যাচেই সেরাটা দিতে পারি। এটা জেনেই আমাদের মাঠে নামতে হবে যে, বিশ্বকাপে পথচলা সবসময় খুবই কঠিন হবে।’

প্রথম ম্যাচের ফল অনূকূলে না এলেও, দলে ভারসাম্যের কমতি দেখছেন না সান্তোস। রায়ান, দানিলো সান্তোস, লিও পেরেইরা, ইগোর চিয়াগোর মতো নতুনেরা অপেক্ষায় বিশ্বকাপ অভিষেকের। কাসেমিরো, মার্কিনহোস, দানিলো, আলিসন এবং নেইমারের মতো অভিজ্ঞরাও আছে। 

সামনের পথচলায় তরুণদের দিকে সাহায্যের হাত অভিজ্ঞদের বাড়িয়ে দিতে হবে, মনে করেন ৩২ বছর বয়সি এই সেন্টার-ব্যাক,‘ পরিপক্কতা ও তীব্রতার দৃষ্টিকোণ থেকে, একটু বেশি বয়সীদের সঙ্গে তরুণরা যোগ দেওয়ায় ভারসাম্য এসেছে। দলে যারা আছে, তারা সবাই অভিজ্ঞ হোক বা না হোক, সেরাটা নিংড়ে দেওয়ার জন্য তাড়না অনুভব করছে। এবং নিশ্চিতভাবে, জাতীয় দলের এই তরুণদের আমরা সাহায্য করব।’

ফিলাডেলফিয়ায় শারীরিকভাবে শক্তিশালী হাইতির খেলোয়াড়রা তীব্র চ্যালেঞ্জ জানাবে বলেও সতীর্থদের সতর্ক করে দিলেন সান্তোস। প্রতিপক্ষকে খড়কুঁটোর মতো উড়িয়ে দেওয়ার মনোভাব ঝেড়ে, মাটিতে পা রেখে খেলার পরামর্শই দিলেন তিনি,‘ আমরা কথা বলছি, শারীরিকভাবে খুবই শক্তিশালী একটি দলকে নিয়ে, যাদের খেলার তীব্রতা আমরা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখেছি। খুবই মানসম্পন্ন একটা দল হিসেবে তারা নিজেদের তুলে ধরেছে। তাদের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। হাইতি ম্যাচে, আমাদের প্রথম ভাবনা হচ্ছে জেতা। আমরা তাদের বড় ব্যবধানে হারাব, এমন ঔদ্ধত্য আমরা দেখাতে পারি না। আমাদের মাটিতে পা রাখতে হবে, বিনম্র হতে হবে এবং আমরা জানি, এ মুহূর্তে ৩ পয়েন্ট পাওয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন