নওগাঁর মহাদেবপুর উপজেলার পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনটি নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকটও অনেকটা কমবে। এতে পাঠদান কার্যক্রম আরও সুষ্ঠু ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।